মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মান্দায় জুলাই গণ-অভ্যূত্থানের বর্ষপূতিতে বিএনপির র‌্যালি ও দোয়া

 


মহসিন রেজা 

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যূত্থানে ‘শেখ হাসিনা সরকার’ পতনের প্রথম বর্ষপূতি উপলক্ষে আনন্দ র‌্যালি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টায় কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ মতিন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সরকার ও শামশুল ইসলাম বাদল, সদস্য ডা. ইকরামুল বারী টিপু, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।

সমাবেশ শেষে জুলাই গণ-অভ্যূত্থানে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: